বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৬ই ফাল্গুন ১৪৩২


জাতিসংঘের শীর্ষ আদালতে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার অভিযোগে মামলা চলছে

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে মিয়ানমারে ১৫০ রোহিঙ্গা আটক

প্রকাশিত:২৫ মার্চ ২০২৩, ১২:৪৩

 ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারে প্রায় ১৫০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। মিয়ানমারের এক কর্মকর্তা শুক্রবার (২৪ মার্চ) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় থানবিউজায়াত পৌরসভায় নারী, পুরুষ ও শিশুদের একটি দলকে আটক করা হয়।

তবে বিভিন্ন প্রাথমিক প্রতিবেদনের বরাতে এএফপি জানায়, রোহিঙ্গাদের দলটি পশ্চিম রাখাইন রাজ্য থেকে নৌকায় করে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় চলে যেতে চেয়েছিল।

রোহিঙ্গা দলটিকে পাচারের চেষ্টার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া আরও ৩০জনকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে। তবে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য নন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়