সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২


ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানবাধিকার পুরস্কার পেলেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২০ এপ্রিল ২০২১, ০৭:১৬

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানবাধিকার পুরস্কার ভাকলাভ হ্যাভেল জয় করেছেন সৌদি আরবের নারী অধিকারকর্মী লৌজাইন আল-হাথলওব। জেল থেকে ছাড়া পাওয়ার দুই মাস পর গত সোমবার (১৯ এপ্রিল) তিনি এ পুরস্কারে ভূষিত হন।

সৌদি আরবের নারীদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ করে তাদের গাড়ি চালানোর অনুমতি পেতে সহায়তা করায় লৌজাইনকে এ পুরস্কার দেয়া হয়।

৩১ বছর বয়সী এ নারী অধিকারকর্মীকে এর আগে মানবাধিকারকর্মীদের সঙ্গে ২০১৮ সালের মে মাসে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ।

এরএর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারেই আটক ছিলেন এ নারী অধিকারকর্মী।

সাবেক চেক ভিন্ন মতাবলম্বী, যিনি পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তার নামানুসারে প্রতি বছর মানবাধিকারে অবদান রাখা অধিকারকর্মীদের পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য কাউন্সিল অব ইউরোপের (পেস) পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়