মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২
ইসরায়েলি বিমান হামলায় নিহত ছোট ভাইকে জড়িয়ে বিলাপ করছেন একজন ফিলিস্তিনি নারী। ছবি: আল-জাজিরা
হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা স্ট্রিপে এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৭৫৬ শিশু এবং ৯৬৭ জন নারী রয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৩ হাজার ৫৬১ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। খবর আল-জাজিরার
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় নিহতদের ৭০ শতাংশই শিশু এবং নারী। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
এদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের দেশে নিহত মানুষের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)