মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১২ই ফাল্গুন ১৪৩২


ভারতে ৩০০ ফুট নিচে বাস, নিহত ৩৬

প্রকাশিত:১৫ নভেম্বর ২০২৩, ০৭:০৮

দুর্ঘটনাকবলিত বাসটি। ছবি: সংগৃহীত

দুর্ঘটনাকবলিত বাসটি। ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরে পাহাড়ি রাস্তা থেকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে পড়ে ৩৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) সকালে ভূস্বর্গ কাশ্মীরের ডোডা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাসটি বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়ক ধরে ডোডার দিকে যাচ্ছিল। পথে ত্রুঙ্গল-আসারের পাহাড়ি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর এ পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শোক প্রকাশ করেছেন। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার ডোডা জেলায় সড়ক দুর্ঘটনা ঘটল।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়