বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


বাইক রেখে ফ্লাইওভার থেকে ঝাঁপ দিলেন ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার লেকটাউনে।

আত্মঘাতী ওই ব্যবসায়ীর নাম প্রণব কুণ্ডু (৫৬)।

পরিবার সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, ব্যবসায় মন্দা থাকার কারণে বেশ কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রণব। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

পুলিশ জানিয়েছে, প্রণব লেকটাউনের বাসিন্দা। প্রণবের রিয়েল এস্টেটের ব্যবসায় অনেক দিন ধরে মন্দা চলছিল। তিনি বাড়িতে কারো সঙ্গে ঠিক মতো কথা বলছিলেন না।

রোববার ভোরে নিজের মোটরসাইকেলে চড়ে তিনি বাড়ি থেকে বের হন। সকাল সওয়া ৬টার দিকে মিলন মেলা গেটের সামনে মা ফ্লাইওভারের গড়িয়া র‌্যাম্পের ওপর বাইক রেখে সেখান থেকে তিনি ঝাঁপ দেন।

সঙ্গে সঙ্গে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। আর্থিক মন্দার জেরে আত্মহত্যা করেছেন নাকি এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়