শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, ১৬ই ফাল্গুন ১৪৩২


ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫১

ফাইল ছবি

ফাইল ছবি

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। শনিবার সকালে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় হামলার পর ইরান পাল্টা হামলা চালায়। এরপর ইসরায়েল ফের হামলা শুরু করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বিমানবাহিনীর ইরানের পশ্চিমাঞ্চলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের উরাইমাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। এরমধ্যে শনিবার সকালে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়