রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৪ আগষ্ট ২০২২, ১১:১৫

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূকম্পন। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়নের চেষ্টা করছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের মান্না শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৫২ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশীয় রাজধানী জাকার্তা থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত মান্না শহদুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিপিএনবি এক বিবৃতিতে জানিয়েছে, শক্তিশালী ভূকম্পনটি দুই থেকে ছয় সেকেন্ড স্থায়ী ছিল। সুমাত্রার দক্ষিণ উপকূল বরাবর এর প্রভাব অনুভব করেছেন বাসিন্দারা।

সূত্র: রয়টার্স

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়