শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২


পশ্চিম তীরে বাসে বন্দুক হামলায় ইসরায়েলি ৬ সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৭

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে একটি বাসে বন্দুক হামলায় চালক ও ইসরায়েলের ছয় সেনা আহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারী আটক হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, একটি গাড়িতে থাকা ব্যক্তিরা বাসটিকে ওভারটেক করে। এরপরই বাসটি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন দুই অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ জানিয়েছেন, তার বাহিনী তাৎক্ষণিকভাবে তাড়া করে সন্দেহভাজনদের দুজনকে ধরতে পেরেছে।

সূত্র: আলজাজিরা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়