শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২


জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৭

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইতালির পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে বুথ জরিপে জয় পেয়েছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি।

বুথ ফেরত জরিপের বিষয়টি নিশ্চিত হলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম ইতালির কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন। সেই সঙ্গে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীও হবেন তিনি।

রোববার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় ইতালিতে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলে বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত। নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। এখন বুথ ফেরত জরিপেও ডানপন্থীদের জেতার আভাস মিলেছে।

‘ঈশ্বর, দেশ ও পরিবার’-এ নীতিবাক্যকে সামনে রেখে ৪৫ বছর বয়সী মেলোনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ইউরোপ অঞ্চলে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি। করোনা মহামারি পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ালেও দেশটি মোট দেশজ উৎপাদনের ১৫০ শতাংশ সমমূল্যের ঋণে জর্জরিত।

নির্বাচনী প্রচারণায় মেলোনি নিজেকে এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত বলে দেখানোর চেষ্টা করেছেন। অবশ্য তার দল এর আগে কখনো ক্ষমতায় ছিল না।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়