সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২


এগ রোল তৈরির রেসিপি

প্রকাশিত:৩১ আগষ্ট ২০২৩, ১২:০৩

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

রাখতে পারেন বিকেলের নাস্তায় কিংবা শিশুর টিফিনে। বাড়িতে হুট করে আসা অতিথিকে ঝটপট কোনো নাস্তা তৈরি করে দিতে চাইলেও রাখতে পারেন এই পদ। বলছি এগ রোলের কথা। এটি অনেকের কাছেই পছন্দের একটি খাবার।

আবার তৈরিও করা যায় দ্রুত। বাড়িতে থাকা ডিম, ময়দা ও অল্পকিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এগ রোল। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা- ১ কাপ

ডিম- ২টি

লবণ- স্বাদমতো

পানি- পরিমাণমতো

তেল- পরিমাণমতো

রান্না করা কিমা- ১ কাপ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমেই ডিম, ময়দা, লবণ, লবণ ও পানি দিয়ে গোলা বানিয়ে নিন। এবার ননস্টিক প্যানে বানিয়ে রাখা গোলা ছেড়ে দিয়ে পাতলা রুটির মতো ভেজে নিন। ভাজা প্যানকেকে কিমার পুর ভরে রোল বানিয়ে লবণ দিয়ে ফেটে রাখা ডিমে রোলগুলোকে গড়িয়ে গরম ডুবু তেলে ভেজে তুলুন। এবার পছন্দসই সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়