রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


গরমে খেতে পারেন তরমুজের শরবত

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:৩১ মার্চ ২০২২, ১৪:৪৪

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তরমুজ উঠে গেছে বাজারে। এই গরমে রসালো ফলটি খেলে যেমন ঠান্ডা থাকবে শরীর, তেমনি পানির চাহিদাও পূরণ হবে ঠিকঠাক। জেনে নিন কীভাবে প্রাণ জুড়ানো তরমুজের শরবত বানাবেন।

উপকরণ

১. ৩ কাপ তরমুজ
২. লেবু ১ টি
৩.১/২ চা চামচ পুদিনা পাতা
৪. স্বাদ মত বিট লবণ
৫. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া

পদ্ধতি

ব্লেন্ডারে তরমুজের টুকরো, বিচি ছাড়ানো টুকরা নেবেন। লেবুর রস, পুদিনা পাতা কুচি, বিট লবণ, গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো চিনি দিয়ে সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন তরমুজের শরবত।

ডিএম/তাজা/২০২২

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়