রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


আপেলের শরবত তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২২, ১৬:২৮

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইফতারে ফলের শরবত রাখা খুব স্বাস্থ্যকর অভ্যাস। এতে শরীর সুস্থ থাকবে। রোজা ভেঙে আপনি ক্লান্ত অনুভব করবেন না। চলুন জেনে নেওয়া যাক ইফতারের জন্য আপেলের শরবত তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আপেল ২টি, চিনি, পানি, বরফ কুচি, পুদিনা পাতা।

যেভাবে তৈরি করবেন

আপেল ভালোভাবে পরিষ্কার করে কেটে নিন। খোসা ও বিচি বাদ দেবেন। এবার আপেলের টুকরাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে ছেঁকে নিন যাতে শরবত পরিষ্কার দেখা যায়। পানি ও পরিমাণমতো চিনি মিশিয়ে আধা ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিন। এরপর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

ডিএম/তাজা/২০২২

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়