রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


কাঁচা মরিচ তাজা রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:২ আগষ্ট ২০২২, ১৯:৪১

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাজার থেকে কাঁচা মরিচ কিনে আনার পর কয়েকদিন যেতে না যেতেই নেতিয়ে পড়ে সেগুলো। এমনকি ফ্রিজে রাখলেও শুকিয়ে যায় মরিচ। কীভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত তাজা থাকবে কাঁচা মরিচ জেনে নিন-

*মরিচ কখনও বোঁটাসহ ফ্রিজে রাখবেন না। বোঁটা ছিঁড়ে রাখলে পচবে না মরিচ।
*বাইরের বাতাস ঢুকতে না পারে এমন বয়ামে মরিচ রাখুন। জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন। বয়াম বা ব্যাগের ভেতরে কিচেন টাওয়েলে মুড়ে মরিচ রাখুন ফ্রিজে। ২০ থেকে ২৫ দিন পর্যন্ত ভালো থাকবে।
*পলিথিন ব্যাগে মরিচ রাখবেন না। অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখতে পারেন। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
*ফ্রিজে রাখার আগে পচে যাওয়া বা শুকিয়ে যাওয়া মরিচ সরিয়ে ফেলবেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়