রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


করোনার উপসর্গ নিয়ে সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ এপ্রিল ২০২১, ০৮:৪৬

হাসান শাহরিয়া।ছবি : সংগৃহীত

হাসান শাহরিয়া।ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার মারা গেছেন।

শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধনীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়