রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২


ডেঙ্গুতে চট্টগ্রামে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

প্রকাশিত:২৩ আগষ্ট ২০২৩, ১৫:০২

 ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে এদিন ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৯ জন।

এতে করে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫০ জনে।

বুধবার (২৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬৬ জন।

এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৭ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৬ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৪৩ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৮০ জন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়