মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২


সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

প্রকাশিত:১৫ অক্টোবর ২০২৩, ২৩:৪৩

ফাইল ছবি

ফাইল ছবি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইট বিজি-৫৮৪ আজ সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতির প্রেস উইং তা নিশ্চিত করেছে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের কনস্যুলার শিলা পিল্লাইসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়