মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১২ই ফাল্গুন ১৪৩২


২৪ ঘণ্টায় পোড়ানো হয়েছে ১০টি গাড়ি: ফায়ার সার্ভিস

প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৩, ০৩:৫০

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডে ১০টি গাড়ি পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, অবরোধের এই সময়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে একটি গাড়িসহ মোট ১০টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচটি বাস, চারটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান পুড়ে যায়।

ঢাকা মহানগরী, নওগাঁ, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, রাজশাহী ও সিলেটে একটি করে এবং নাটোরে তিনটি বাসে আগুন দেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও ৭৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে বিএনপি ও তার সমমনা দলগুলোর অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়