রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত:৩০ মে ২০২১, ১০:৫১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আবারও ‘কঠোর লকডাউন’ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলবে বলে জানানো হয়।

রোববার (৩০ মে) মন্ত্রিপরিষদ বিভাগ সাত দিন বাড়িয়ে নতুন এ প্রজ্ঞাপন জারি করে। এতে পূর্বের সকল বিধিনিষেধ থাকবে বহাল থাকবে বলেও জানানো হয়।

এর আগে আজ রোববার মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধের সময় ছিল। আজ দুপুরে নতুন প্রজ্ঞাপন জারি করে পরবর্তী সাত দিন সময় বাড়ানো হল।

সর্বশেষ ওই বিধিনিষেধে বন্ধ থাকা সব দূরপাল্লার গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের অনুমতি পেয়েছিল। এরপর থেকে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন (বাস, ট্রেন ও লঞ্চ) চলছে।

এ ছাড়াও হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদানের সুযোগ রাখা হয়।

চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়