রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:১০ জুলাই ২০২১, ১৪:২৩

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ১৮৯ জনের মৃত্যু হলো।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনে।

এ নিয়ে দেশে টানা ১৪ দিন করোনায় আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তির মৃত্যু দেখল বাংলাদেশ। এর আগে শুক্রবার (৯ জুলাই) ২১২ জনের মৃত্যু হয়। যা দেশে এক দিনে সর্বোচ্চ রেকর্ড মৃত্যু। আর বৃহস্পতিবার মারা যান ১৯৯ জন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়