শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬, ৯ই ফাল্গুন ১৪৩২


প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রশাসনকে গতিশীল করতে শনিবারেও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর দুই কার্যদিবস সচিবালয়ে অফিস করার পর শনিবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবার অফিস করছেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি কার্যালয়ে গিয়ে সেখানে স্বর্ণচাঁপা গাছ রোপন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সকাল ৯টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিসে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

জানা গেছে, প্রধানমন্ত্রী একটি আন্তঃমন্ত্রণালয় এবং আরেকটি বিশেষ বৈঠকে অংশ নেবেন। বেলা ১১টায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে বিশেষ সভা তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় অনুষ্ঠিত হবে।

১৯৯১ সাল থেকে ঢাকা শহরের তেজগাঁওর পুরনো জাতীয় সংসদ ভবনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপর থেকে সাধারণত এখানে প্রতিদিন সরকারি কার্যাবলী সম্পাদন করতেন। এখানেই মন্ত্রিসভার বেশির ভাগ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশ সচিবালয়েও প্রধানমন্ত্রীর সরকারি দফতর রয়েছে। সেখানেও প্রধানমন্ত্রী মাঝেমধ্যে অফিস করতেন। মন্ত্রিসভার বৈঠকও হয়েছে। ১৯৯১ সালের আগ পর্যন্ত এটি রাষ্ট্রপতির সচিবালয় ছিল।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়