মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৪ঠা ফাল্গুন ১৪৩২


রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির পর আটক দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ জানুয়ারি ২০২৩, ১১:০৬

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান ‘রণ বীর’ ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‌্যাব।

এর আগে রোববার রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান শুরু করে র‍্যাব। রোববার রাত থেকে শুরু হওয়া এ অভিযান সোমবার সকালেও চলে।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়