সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ এপ্রিল ২০২১, ১২:০৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিতে করেছেন।

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোভিড ‘পজিটিভের’ রিপোর্ট প্রকাশ করে। তবে তার আক্রান্ত হওয়ার বিষয়ে তার পরিবার কিছুই জানে না।

এমনকি তার করোনা আক্রান্ত হওয়ার তথ্য মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের ভাগনে ও ব্যক্তিগত চিকিৎসক মামুন। এ সব বিষয়ে বিষয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল কথা বলবেন বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়