মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২


আরামবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল জামায়াত

প্রকাশিত:২৮ অক্টোবর ২০২৩, ০৩:০৩

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তারা। এসময় আশপাশে সতর্ক অবস্থান নিতে দেখা যায় পুলিশকে।

সমাবেশের মৌখিক অনুমতি পাওয়ার খবরের পর রাজধানীর মতিঝিলের পেট্রোল পাম্পের পাশের ব্যারিকেড ভেঙে আরামবাগে প্রবেশ করে জামায়াত নেতাকর্মী৷

এদিন আরামবাগ মোড়ের ব্যারিকেড গুঁটিয়ে দেয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। মতিঝিলে ফুটবল ফেডারেশন গলি হয়ে দলে দলে সমাবেশস্থলে যোগ দেয় তারা।

এদিকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পুরো মতিঝিল এলাকাজুড়ে। বর্তমানে জামায়াত নেতাকর্মীরা আরামবাগ থেকে নটরডেম কলেজের রাস্তা পর্যন্ত অবস্থান করছে।

অন্যদিকে র‍্যাব ও পুলিশ সদস্যরা মতিঝিলের কালভার্ট রোডের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান করছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়