রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


পৌনে ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ যুবলীগ নেতা খালেদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ নভেম্বর ২০২০, ১৬:৫৩

ক্যাসিনো খালেদ। ফাইল ছবি

ক্যাসিনো খালেদ। ফাইল ছবি

সাবেক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে ৪২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার টাকা পাচারের তথ্য রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক জানিয়েছে, শিগগিরই অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়