বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


উপদেষ্টার পদ থেকে তৈমুরকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩ জানুয়ারি ২০২২, ১৯:১৬

তৈমুর আলম খন্দকার। ফাইল ছবি

তৈমুর আলম খন্দকার। ফাইল ছবি

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়ে বলেন, ‘তাকে (তৈমুর) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

গত সপ্তাহে তৈমুর আলম খন্দকারকে নারায়ণঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে আরেকজনকে মনোনীত করে বিএনপি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়