রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


জাপা থেকে রাঙ্গাকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪১

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেওয়া হয়।

জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম জানান, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

উল্লেখ্য, রাঙ্গা ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়