বৃহস্পতিবার, ২৮শে মে ২০২৬, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।
ডিএম/তাজা/২০২২