বুধবার, ২৭শে মে ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
নিয়োগ পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এসে বিদায়ি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।
এ সময় নতুন চিফ প্রসিকিউটরকে ফুল দিয়ে স্বাগত জানান প্রসিকিউটররা। পরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। সেখানে প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।