সোমবার, ২৫শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
সকালে বৃষ্টির পর এখন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সাগরিকার প্রান্তরে অনিশ্চয়তার ছায়া। মেঘ যেন কিছুতেই কাটছে না চট্টগ্রামের আকাশে। আবহাওয়ার এমন অবস্থায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ঠিক সময়ে শুরু হওয়া নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। যেকোনো সময় নামতে পারে বৃষ্টি, আর তাতেই বিঘ্নিত হতে পারে মাঠের লড়াই।
ধারণা করা নিদিষ্ট সময়ে হবে না টস। যদিও ইতোমধ্যে মাঠে এসে পৌছেছে দুই দলই।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দুই ফিফটিতে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান করেছিল সফররত নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ। সেখানে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে।