বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬, ১৩ই ফাল্গুন ১৪৩২
প্রতীকী ছবি
২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০টাকা।
আজ (বুধবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)