রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২
ফাইল ছবি
বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে শাবান মাসের গণনা শুরু হওয়ায় ১৮ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।
শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত অর্থাৎ শবে বরাতকে মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে মনে করেন। এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।
মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।
ডিএম/তাজা/২০২২
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)