বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


তামিম খেলতে চান নেপালে, বিসিবিকে চিঠি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১

ফাইল ছবি

ফাইল ছবি

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন দেশসেরা এই ওপেনার।

হাঁটুর ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন তামিম। তবে ইপিএল শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এরই মধ্যে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। তামিমের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেন, ‘বোর্ডের অনুমতি চেয়ে আমাদেরকে চিঠি দিয়েছে তামিম। অনুমতি পাবে কি পাবে না? সেটা আমরা বুধবার (৮ সেপ্টেম্বর) জানাবো।’

বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিমক বিসিবির অনাপত্তিপত্র পেয়ে যাবেন বলেই মনে হচ্ছে। ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার কথা রয়েছে তামিমের। এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তিনি। ক্রিস গেইল, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ শাহজাদের মতো বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখরাও থাকবেন ইপিএলে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়