মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২


মেয়েদের বিপিএল শুরুর আশ্বাস

খেলা ডেস্ক

প্রকাশিত:৩০ নভেম্বর ২০২৫, ১২:১৯

ফাইল ছবি

ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ ও ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছেলেদের পাশাপাশি মেয়েদের প্রতিযোগিতাও হয়ে থাকে। বাংলাদেশেও তা চালু হতে যাচ্ছে, এমন আশা নতুন করে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ (রোববার) ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে বিপিএল নিলামের আনুষ্ঠানিকতা। বিসিবি সভাপতি নিলামের উদ্বোধন ঘোষণার সময় মেয়েদের বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা জানালেন।

বুলবুল বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন, অচিরেই আমরা মেয়েদের বিপিএল শুরু করতে যাচ্ছি। আপনাদেরও সুযোগ দেওয়া হবে যদি আপনারা আপনাদের পুরুষ দলের সঙ্গে মেয়েদের দল রাখতে আগ্রহী হন। সেই অগ্রাধিকার দেওয়া হবে।’

এর আগে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান, আগের সভাপতি ফারুক আহমেদও মেয়েদের বিপিএল নিয়ে আশ্বাস দিয়েছিলেন। তবে তা আলোর মুখ দেখেনি।

বিপিএল নানান সময়ে মাঠের বাইরের ঘটনায় বিতর্কিত হয়েছে। বুলবুল অনুরোধ করলেন, ‘আপনাদের কাছে অনুরোধ করব, যেন বিপিএল স্বচ্ছ থাকে। আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন, আমিও আমার সাধ্যমতো করব। বিপিএল যেন শুধু ক্রিকেটের মধ্যেই সম্পৃক্ত থাকে। খেলার সুরক্ষায় যা যা জিনিস দরকার, আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি। যেন এই বিপিএলটা স্বচ্ছ ও সুন্দরভাবে শেষ করতে পারি।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়