রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


শেষ ম্যাচে টাইগারদের দারুণ বোলিং

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২ আগষ্ট ২০২২, ১৯:১৩

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। সিরিজের শেষ ম্যাচে দারুণ বোলিং করছে বাংলাদেশ। সিরিজের তিন ম্যাচই টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে স্বাগতিকরা আজ দিশেহারা।

এই ম্যাচ যারা জিতবে, সিরিজ তাদের ঘরেই যাবে। শুরুটা তাদের খারাপ হয়নি। দলীয় ২৯ রানে নাসুম আহমেদের ঘূর্ণিতে আফিফ হোসেনের তালুবন্দি হন রেজিস চাকাভা (১৭)। এরপর থেকেই স্বাগতিকদের ব্যাটিং বিপর্য়ের শুরু। ষষ্ঠ ওভারে তিনে নামা ওয়েসলি মাধভেরেকে বোল্ড করে দেন মেহেদি হাসান।

পরের বলে 'গোল্ডেন ডাক' মারেন সিরিজে দারুণ ব্যাট করা সিকান্দার রাজা। এরপর সিন উইলিয়ামসকে (২) তুলে নেন এই ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। ১০ম ওভারে বোলিংয়ে আনা হয় এই ম্যাচে সুযোগ পাওয়া সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে। প্রথম বলেই স্টাম্পড হয়ে যান জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন (২৪)।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়