রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


দেশে ফিরেছেন অল-রাউন্ডার সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৩ আগষ্ট ২০২২, ১২:১৮

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসতে নির্ধারিত সময়ের ২ দিন আগেই দেশে ফিরতে হলো তাকে। জানা গেছে, শনিবার (১৩ আগস্ট) সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করার কথা নাজমুল হাসান পাপনের।

এশিয়া কাপের দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে বিসিবি। দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে থাকার কারণে প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি।

এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড। জানা গেছে, দেশ সেরা এই অল-রাউন্ডারের সঙ্গে বৈঠকের পর ঘোষণা হবে এশিয়া কাপের বাংলাদেশ।

গত ১১ আগস্ট বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান। যার বিষয়বস্তু ছিল, বেটউইনার নিউজ এবং সাকিব। একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টাল বেট উইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি ইস্যুতে উত্তাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়