শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২


৫ হাজার টাকা এক ইলিশের দাম

পটুয়াখালী থেকে

প্রকাশিত:২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বশির নামে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭২০ গ্রাম ওজনের একটি ইলিশ। ইলিশটি ৫ হাজার টাকায় কিনে নেন কারিমা ফিশের মালিক মুজিবুর রহমান।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশটি বিক্রির জন্য আনা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা। মাছটি ঢাকায় বিক্রির জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুজিবুর রহমান।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, মাছটি এ বছরের সব চেয়ে বড় ইলিশ। ভালো দাম পেয়েছে ওই জেলে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়