shomoynew_wp969 সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত | যোগাযোগ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯

ফাইল ছবি।

চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি ফেনী রেলস্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ফেনী রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করবে। এ দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।

তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই স্টেশন মাস্টার।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top