shomoynew_wp969 ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ | যোগাযোগ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ


প্রকাশিত:
২৭ জুন ২০২৪ ১০:২৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭

ছবি- সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি পৌঁছলে ইঞ্জিন বিকল হয়। এতে বিকেল ৫টা থেকে রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ইঞ্জিন বিকল হওয়ায় জয়দেবপুর, মৌচাক, বঙ্গবন্ধু হাইটেক স্টেশন ও মির্জাপুরে কয়েকটি ট্রেন থেমে রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, রিলিফ ট্রেনে নতুন ইঞ্জিন গেলে ট্রেন চলাচল শুরু হবে। কয়েকটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top