shomoynew_wp969 ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ | যোগাযোগ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ


প্রকাশিত:
২২ জুন ২০২১ ১৬:০০

আপডেট:
২৩ জুন ২০২১ ০৫:৩০

ফাইল ছবি

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) রেল বিভাগের মহাপরিচালক জানিয়েছেন, রাত ১২টা থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে।

এর আগে করোনার সংক্রমণ রোধে সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময় লকডাউন ঘোষিত সাত জেলায় ট্রেন থামবে না। ফলে কোনো যাত্রী উঠতে বা নামতে পারবেন না বলে রেলের পক্ষ থেকে জানানো হয়। এর এক দিন পরেই সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধের ঘোষণা এলো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top