shomoynew_wp969 চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ | যোগাযোগ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ট্রেনে পিকআপের ধাক্কা

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ০৫:১৩

আপডেট:
২৯ আগস্ট ২০২১ ০৭:২৪

ছবি: সংগৃহীত

ট্রেনের সঙ্গে সবজিবাহী পিকআপের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, রাত ৯টায় মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। রাত ২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি পিকআপের ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রোববার ভোর ৪টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। মেরামতের কাজ শেষ হলে ওই রুটে ট্রেনে চলাচল স্বাভাবিক হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top