shomoynew_wp969 চালক ও গ্রাহকদের জন্য ডিজিটাল রাইডের আকর্ষনীয় অফার! | যোগাযোগ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চালক ও গ্রাহকদের জন্য ডিজিটাল রাইডের আকর্ষনীয় অফার!


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২১ ১১:০৯

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২১ ১১:১০

অ্যাপভিত্তিক দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ডিজিটাল রাইড চালক এবং গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ অফার। এতে চালকদের পাশাপাশি গ্রাহকরাও পাবেন বিশাল ডিসকাউন্ট অফার।

মাসব্যাপী শুরু হওয়া এই অফারে চালকদের জন্য থাকছে—
ডিজিটাল রাইড কর্তৃপক্ষ জানায়, একজন বাইক রাইডার অফার চলাকালীন সময়ে প্রতিদিন ১০ ঘন্টা অনলাইনে থাকবেন এবং তিনটি বাইক রাইড গ্রহন করলে মাস শেষে পাবেন বাড়তি ১ হাজার টাকা বোনাস। এবং কার রাইডাররা অফার চলাকালীন সময়ে প্রতিদিন ১০ ঘন্টা অনলাইনে থাকবেন এবং ২টি করে রাইড করলে মাস শেষে পাবেন ১৫শ টাকা বোনাস।

এরমধ্যে যদি কোন রাইডার (বাইক এবং কার) কল না পান তাহলে তিনি ডিজিটাল রাইডের অ্যাপস ওপেন করে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোন সময়ের মধ্যে ১০ ঘন্টা অনলাইনে থাকলেই পেয়ে যাবেন বোনাস অফারটি। এরমধ্যে কোন রাইডার অনলাইনে থাকাবস্থায় একটি কল আসলেও তা গ্রহন করতে হবে- গ্রহন না করলে অফারটির জন্য মনোনীত হবেন না রাইডার।

অন্যদিকে গ্রাহকদের জন্য থাকছে—
বাইক রাইডের ক্ষেত্রে গ্রাহকরা DRL50 প্রমো কোড ব্যবহার করে প্রথম ২টি রাইডে পাবেন ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কার রাইডের ক্ষেত্রে গ্রাহকরা DRL100 প্রমো কোড ব্যবহার করে প্রথম ২টি রাইডে পাবেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। জয়েনিং বোনাস অফার শুধুমাত্র বাইক এবং কারের ক্ষেত্রেই প্রযোজ্য।

ডিজিটাল রাইডে জয়েন করার পর রাইডারদেরকে প্রথম ১০টি রাইডে কোন কমিশন দিতে হবে না কোম্পানীকে-অর্থাৎ ট্রিপের পুরো টাকাটিই পাবেন রাইডার। এছাড়া পরবর্তী সময়ে রাইডাররা প্রতিটি রাইডের ৮৫ভাগ পেয়ে যাবেন সবসময়।

পার্সেল সার্ভিসের ক্ষেত্রে কাস্টমাররা Dparcel প্রোমো কোড ব্যবহার করে প্রথম দুইটি পার্সেল সার্ভিসে পাবেন ১৫% ডিসকাউন্টে।

ডিজিটাল রাইড কর্তৃপক্ষ জানায়, তাদের এই অফার চলবে ১৫ই সেপ্টেম্বর থেকে ১৪ই অক্টোবর ২০২১ পর্যন্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top