বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬, ৫ই ফাল্গুন ১৪৩২


চট্টগ্রামে প্রায় ২ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ শতক সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানার চন্দ্রিমা আবাসিকে এ অভিযান পরিচালনা করেন নগরের চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

জেলা প্রশাসন জানায়, সরকারি জমিটিতে একটি টিনশেডের বাড়ি নির্মাণ করে জালাল নামে এক ব্যক্তি। ওই ঘরটিতে চারটি পরিবারকে ভাড়া দেওয়া হয়। বারবার নোটিশ প্রদান করা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি বাড়ির দখল ছাড়েনি। একপর্যায়ে বৃহস্পতিবার সেখানে অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় বাড়িটি উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, উদ্ধার হওয়া জমির আনুমানিক মূল্য ২ কোটি টাকা। সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। বৃহস্পতিবারের এ অভিযানে সহযোগিতা করেছে চান্দগাঁও থানা পুলিশ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়