বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬, ৬ই ফাল্গুন ১৪৩২


আবারও করোনায় আক্রান্ত পলক

প্রকাশিত:২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৭

 ফাইল ছবি

ফাইল ছবি

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান প্রতিমন্ত্রী।

স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লেখেন, আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের জানুয়ারির ৫ তারিখে দুই ছেলেসহ করেনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন পলক।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়