মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২


৪০ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ

জেলা সংবাদদাতা, লক্ষ্মীপুর

প্রকাশিত:২৬ মে ২০২১, ০৭:১৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে পিকআপভর্তি আট লাখ চিংড়ি রেণু জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার (২৫ মে) রাত ৯টার দিকে ঢাকা-রায়পুর সড়কের রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পিকআপভর্তি ৩৩ ব্যারেল (ড্রাম) চিংড়ির রেণু জব্দ করা হয়। জব্দকৃত পোনাগুলোর বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ টাকা বলে জানায় জেলা মৎস্য বিভাগ।

পরে জব্দকৃত চিংড়ির রেণুগুলো রাত ১০টার দিকে সদরের মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদী থেকে চিংড়ির রেণু আহরণ করে পিকআপভ্যানে করে অন্যত্র পাচার করছিল একটি সংঘবদ্ধ চক্র। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়পুর পৌরসভার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পিকআপভর্তি ৩৩ ব্যারেল চিংড়ির রেণু জব্দ করা হয়। এ সময় চালক পালিয়ে যায়।

জব্দকৃত রেণুগুলো রাতে সদর উপজেলার মজুচৌধুরীরহাট মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। আটক পিকআপভ্যানটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই মৎস্য কর্মকর্তা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়