মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১২ই ফাল্গুন ১৪৩২
ফাইল ছবি
জামালপুরের মাদারগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টর চালককে আটক থাকলেও অটোরিকশার চালক পালিয়ে গেছে।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের আহম্মেদ বিষয়টি নিশ্চিত ককরেছেন।
নিহত শিশুর নাম জাহিন। সে জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন— শিশুর মা বিথী, জুনাইল এলাকার সামিরা ও সেলিনা। তারা মাদারগঞ্জে তেঘরিয়া আত্নীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারগঞ্জ-জামালপুর সড়কের ফায়ার সার্ভিস মোড়ে ট্রাক্টর সড়কে উঠছিল। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত এক অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু জাহিন। আর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বাকি একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারগঞ্জ থানার ওসি সাকের আহম্মেদ জানান, এ ঘটনায় ট্রাক্টরের পাশাপাশি চালককেও আটক করা হযেছে। আর অটোরিকশা আটক করা গেলেও চালক পালিয়ে যায়। বিষয়টি নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)