shomoynew_wp969 পারটেক্স স্টার গ্রুপের নতুন ডিএমডি ফাবিয়ানা আজিজ | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


পারটেক্স স্টার গ্রুপের নতুন ডিএমডি ফাবিয়ানা আজিজ


প্রকাশিত:
৩ মার্চ ২০২১ ০৫:০৪

আপডেট:
৩ মার্চ ২০২১ ০৫:১৬

ফাবিয়ানা আজিজ। ফাইল ছবি

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান পারটেক্স স্টার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন ফাবিয়ানা আজিজ।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টার থেকে ব্যাবসা ব্যাবস্থাপনায় স্নাতক এবং মার্কেটিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ফাবিয়ানা আজিজ।

গুরুত্বপূর্ণ এই পদের জন্য নিজেকে প্রস্তুত করতে ফাবিয়ানা আজিজ যুক্তরাজ্য থাকাকালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা রকম দায়িত্ব পালন করেছেন। তার ডিজিটাল মার্কেটিং, কমিউনিকেশন স্ট্র্যাটেজি ফর ইন্টারন্যাশনাল বিজনেস এবং মার্কেট কম্পিটিশন বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে।

ফাবিয়ানা আজিজ পারটেক্সে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সদ্য প্রয়াত এম এ হাশেমের জ্যেষ্ঠ নাতনী এবং কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদ এর জ্যেষ্ঠ কন্যা।

এই নিযুক্তি সম্পর্কে আজিজ আল মাহমুদ বলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং একই সঙ্গে আশাবাদী। ফাবিয়ানা আজিজের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং আধুনিক ব্যবসায়ীক কৌশল পারটেক্স স্টার গ্রুপকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top