শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬, ৯ই ফাল্গুন ১৪৩২


রূপালী ব্যাংকে শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত:৫ জুলাই ২০২৩, ১৩:১১

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

রূপালী ব্যাংকে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক নৈতিকতা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫.০৭.২০২৩) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমিটি রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

সভায় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর।

এছাড়াও মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মো. ইসমাইল হোসেন শেখ, তানভীর হাসনাইন মইন, সালামুন নেছা ও প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকগণসহ ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নৈতিকতা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়