বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬, ২৪শে বৈশাখ ১৪৩৩
ছবি : সংগৃহীত
ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষে সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। সেখানকার ২৩৪টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১১৮ আসন। কিন্তু থালাপতি বিজয়ের দলের টিভিকে পেয়েছে ১০৮ আসন। তাদের প্রয়োজন ছিল ১০ আসন। এরমধ্যে ভারতীয় কংগ্রেসের পাঁচ বিধায়ক তাদের সঙ্গে যোগ দেওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছিল ১১৩-তে। কিন্তু বিজয় নিজে দুটি আসনে জয় পাওুয়ায় একটি আসন ছাড়তে হবে। এতে কংগ্রেসের সঙ্গে জোট করেও তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১২-তে। ফলে সরকার গঠনে তাদের আরও ছয় বিধায়কের সমর্থন প্রয়োজন।
সাবেক ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল থালাপতির সঙ্গে জোট গঠনে অস্বীকৃতি জানিয়েছে। এতে করে তাকে এখন ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে।
এরমধ্যে এএমএমকে নামে আরেকটি দলের একমাত্র বিজয়ীর সঙ্গে যোগাযোগ করেছে থালাপতির টিভিকে।
টিভিকের ভেতরের একটি সূত্র সংবাদমাধ্যম এনডিটিভিকে বৃহস্পতিবার (৭ মে) জানিয়েছে, তাদের আশা কাল শুক্রবারের মধ্যেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে তারা।
এরআগে গতকাল ও আজ বৃহস্পতিবার টানা দুইদিন সেখানকার রাজ্যপাল আরভি আর্লেকারের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। তিনি দাবি করেন, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। ফলে তাদের জন্য সরকার গঠনের অনুমতি দেওয়া হয়। তবে রাজ্যপাল এতে সম্মতি দেন। এর প্রেক্ষিতেই এমন সংকট তৈরি হয়েছে।
থালাপতি মূলত বামপন্থি দলগুলোকে জোটে টানার চেষ্টা করছেন।
এরমধ্যে ভিসিকে নামে একটি বামপন্থি দলের সঙ্গে যোগাযোগ করেছে টিভিকে। তারা এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। ধারণা করা হচ্ছে এ দলটিও থালাপতির সঙ্গে যোগ দেবে।
অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি মাত্র দুই বছর আগে টিভিকে নামে একটি দল গঠন করেন। আর এটি প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছে। তারা একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় পেয়েছে।
সূত্র: এনডিটিভি