বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২


জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত:৬ জুন ২০২২, ১৪:৩৮

জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, খেলাপি ঋণ হ্রাসে সবাইকে একযোগে কাজ করতে হবে। যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে খেলাপি ঋণ আদায়ে জোর তৎপরতা অব্যাহত রাখতে হবে। স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর ও মো. আসাদুজ্জামান এবং সিএফও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ বক্তব্য রাখেন।

বিভাগীয় কার্যালয়ের জিএম ছগীর আহমেদের সভাপতিত্বে আরএমডির জিএম মো. রমজান বাহার,সংশ্লিষ্ট নির্বাহী, সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়