রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২


মেধাবৃত্তি-সাধারণ বৃত্তি

এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দিতে তথ্য চেয়েছে অধিদপ্তর

প্রকাশিত:৯ আগষ্ট ২০২৩, ১৪:১০

 ফাইল ছবি

ফাইল ছবি

২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত বৃত্তি দেওয়ার জন্য তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের কাছে এসব তথ্য চাওয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট ) এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষা বোর্ডগুলোকে আগামী ২৭ আগস্টের মধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ছকে এসব তথ্য পূরণ করে হার্ডকপি এবং ই-মেইলে পাঠাতে বোর্ডগুলোকে বলেছে মাউশি।

চিঠিতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী সংখ্যা, মোট উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থী সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত নিয়মিত শিক্ষার্থী সংখ্যা এবং জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থী সংখ্যা শিক্ষা বোর্ডগুলোকে পাঠাতে বলেছে শিক্ষা অধিদপ্তর।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়